ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া শাপলা চত্বরে একটি পশুপাখির দোকানে আগুন লেগে প্রায় শতাধিক বিদেশি পাখি মারা গেছে।
বিজ্ঞাপন
বুধবার রাত দশটার দিকে ব্যাপারীপাড়াস্থ শাপলা চত্বরে কাজী ইবলুর বিডি বার্ড ফুডের দোকানে এ ঘটনা ঘটে। মশার কয়েলের থেকে লাগা আগুন মুহূর্তেই পুরো দোকানে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা টের পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে দোকানে থাকা শতাধিক লাভবার্ড, ককাটেল, বাজরিকা, ডায়মন্ড ডাভ পাখি মারা পড়ে।
স্থানীয় ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনে কাজী ইবলুর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

