আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন টিপু

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন টিপু

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ইউসুফ মোল্লা টিপু। স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। এখন থেকে তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি মানবিক সংগঠন বিবেক এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।

শনিবার এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এসময় দেশের আরও ৪টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। আগামী সিদ্ধান্ত পর্যন্ত তারা এ পদে আসীন থাকবেন।

বিজ্ঞাপন

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নতুন প্রশাসক হিসেবে ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি কর্পোরেশনের সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন। তিনি সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম তদারকি করবেন এবং নাগরিক সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর ইউসুফ মোল্লা টিপু বলেন, আমি প্রথমে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে এই কুমিল্লার আপামর জনতার সহযোগিতা ও তাদের সমর্থন নিয়ে পাশে থেকে কাজ করার অজ্ঞিকার করছি।

তিনি আরও বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের নাগরিকদের উন্নত সেবা প্রদান এবং শহরের অবকাঠামোগত উন্নয়নে আমি আন্তরিকভাবে কাজ করব। সুশাসন নিশ্চিত করা এবং নাগরিক সুবিধা বাড়ানোই আমার প্রধান লক্ষ্য।

উল্লেখ, কুমিল্লা সিটি কর্পোরেশন দেশের গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশনগুলোর একটি। এখানে নগর উন্নয়ন, পরিচ্ছন্নতা, সড়ক ব্যবস্থাপনা, পানি সরবরাহসহ বিভিন্ন নাগরিক সেবা প্রদান করা হয়।

ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক হওয়ায় কুমিল্লা নগরীতে বইছে আনন্দের বন্যা। সাধারণ মানুষ বলছে যোগ্য ব্যক্তিকেই কুমিল্লা সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন