ঝিনাইদহের মহেশপুরে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় শিশুসহ ১৪ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতে যাওয়ার সময় অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেন বিজিবি সদস্যরা। আটকদের মধ্যে তিনজন শিশু রয়েছে। এছাড়া আরেকটি অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, আটক তিন শিশুকে যশোরে জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। বাকিদের আদালতে সোপর্দ করা হবে। তদন্তের স্বার্থে আটকদের নাম পরে জানানো হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

