পাচারের সময় ৫১২ বস্তা সার জব্দ, ব্যবসায়ী আটক

পাচারের সময় ৫১২ বস্তা সার জব্দ, ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে পাচারের সময় ৫১২ বস্তা সরকারি সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় হাসাদাহ বাজারের কীটনাশক ব্যবসায়ী মেসার্স তৌফিক ট্রেডার্সের মালিক মো. আব্দুল খালেককে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত জীবননগর থানার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, হাসাদাহ বাজারের কীটনাশক ব্যবসায়ী মেসার্স তৌফিক ট্রেডার্সের চারটি গোডাউন থেকে ৫১২ বস্তা সরকারি ভর্তুকির সার জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন জানান, জব্দ করা মোট ৫১২ বস্তা সারের মধ্যে ৪৫ বস্তা ইউরিয়া, ৩৫০ বস্তা ডিএপি, ৭৮ বস্তা টিএসপি এবং ৩৯ বস্তা এমওপি সার রয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন