রূপসায় আকতার ঢালী (৬০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল এলাকার বাসিন্দা। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিহতের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
নিহতের ভাইয়ের মেয়ে জানান, দেড় মাস আগে আমার চাচাতো ভাই জয় ঢালীকে দুর্বৃত্তরা গুলি করে ও কুপিয়ে হত্যা করে। তার মৃত্যুর পর চাচা ঘাটের কাজ ছেড়ে দিয়ে সারাদিন বাড়িতেই থাকতেন। প্রতিদিনের ন্যায় মাগরিবের নামাজ আদায় করে বাড়ির পাশে বেঞ্চে বসে প্রতিবেশীদের সঙ্গে গল্প করতেন। আজ কোনো প্রতিবেশী না থাকায় তিনি একাই বসে ছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ গুলির শব্দ শুনে আমরা দৌড়ে গিয়ে দেখি, চাচা বেঞ্চের পাশে উপুড় হয়ে পড়ে আছেন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রূপসা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যার প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি। কারা, কী কারণে হত্যা করেছে, পরে বিস্তারিত জানাব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

