রূপসায় যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

রূপসায় যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

খুলনার রূপসায় বাপ্পী (৩২) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ইলাইপুর গ্রামের ‘ফ্রেশ ফুডস’-এর পেছনের একটি মাছের ঘেরের পানি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তিনি উপজেলার আলাইপুর গ্রামের মৃত আকবর শেখের ছেলে। নিহত মো. বাপ্পী ওরফে কলম বাপ্পীর শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।

এ বিষয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ আনোয়ার বলেন, ‘ মাছের ঘের থেকে বাপ্পী নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

তবে কী কারণে বা কে বা কারা তাকে হত্যা করেছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন