বাগেরহাটে আমার দেশ সম্পাদকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটে আমার দেশ সম্পাদকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব চুলকাটি প্রেসক্লাব হল রুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আমার দেশ-এর বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান মিরন এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, চুলকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএম মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম টুটুল, সাংবাদিক মাহফুজুর রহমান, আসাদুজ্জামান সোবহান, রিয়াদ মোড়ল, জাকারিয়া শাওন, অমিত কর বিলাস,রুম্মান মাহমুদ শৈশব, মজনু শেখ, মুরাদ শেখ, সাকিব হাসান জানি, তরিকুল মোল্লা, সাজ্জাদ হাসান ইমরুল, ইখতিয়ার হোসেন প্রমুখ।

দোয়া মাহফিল অনুষ্ঠানে শরণখোলা, মংলা , রামপাল, মোল্লারহাট, ফকিরহাটসহ আমার দেশ পত্রিকার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আনিসুর রহমান ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন