পুরাতন থানা ভবনে ককটেল বিস্ফোরণ, ২ শ্রমিক আহত

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা

পুরাতন থানা ভবনে ককটেল বিস্ফোরণ, ২ শ্রমিক আহত

কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার সময় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। রোববার দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার কাজের সময় শ্রমিকরা ফ্লোরের নিচের মাটি কাটার কাজ করছিলেন। এ সময় কোদাল দিয়ে মাটি কাটার সময় পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়। এতে রফিকুল ইসলাম ও কামরুল হাসান নামে দুই শ্রমিক গুরুতর আহত হন ।

ঘটনার পরপরই উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বিভিন্ন অনুষ্ঠানের জন্য ব্যবহৃত আতশবাজি হতে পারে। যা অনেক আগের। পুরাতন ভবনে থেকে গিয়েছিল। কোদালের আঘাতে ফেটেছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন