আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারে জিডি

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারে জিডি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ও মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসমানীনগর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক হারুন রশিদ।

বুধবার দুপুরে তিনি ওসমানীনগর থানায় এ জিডি করেন। জিডি নম্বর-৮২৬।

বিজ্ঞাপন

হারুন রশিদ বলেন, ২ সপ্তাহ থেকে কে বা কারা সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ও মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। বিভিন্ন আইডি থেকে অপ্রীতিকর পোস্ট শেয়ার করে আমার এবং আমার সহকর্মীদের হেনস্তা করছে। যা মিথ্যা ও হুমকিমূলক হওয়ায় নিরাপত্তার স্বার্থে ওসমানীনগর থানা সাধারণ ডায়েরি করেছি। পরবর্তী পদক্ষেপ হিসেবে তিনি এবিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে সাইবার ট্রাইব্যুনালেও মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...