ময়মনসিংহের ত্রিশালে ট্রাকরে চাপায় সিএনজির চালিত অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজির চালকসহ চারজন আহত হয়েছেন।
ত্রিশাল থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি এলাকায় একটি ট্রাক সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দইজন অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া চালকসহ চারজন আহত হয়েছে।
আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন— ফয়জুল (৩৪), রুবেল (৩০), হৃদয় (২২) ও নাবিল (২২)।
এ বিষয়ে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর ট্রাকচালক পলাতক রয়েছেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

