ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তিনটি কঙ্কালসহ গ্রেপ্তার ১

উপজেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তিনটি কঙ্কালসহ গ্রেপ্তার ১

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরা বাড়ি নামক স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে মানুষের কঙ্কালসহ মো. মাসুদ রানা নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী।

বিজ্ঞাপন

এ সময় তার ব্যাগ থেকে তিনটি মানুষের কঙ্কাল জব্দ করা হয়েছে। মাসুদ শেরপুর জেলার নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, কঙ্কালগুলো বিক্রির জন্য মাসুদ ঢাকা নিয়ে যাচ্ছিলেন। সন্দেহজনক হওয়ায় যৌথ বাহিনীর চেকপোস্টে তল্লাশি করার সময় দৌড়ে পালাতে চেষ্টা করেন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় সিডস্টোর বাজার থেকে আটক করা হয় তাকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...