অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী

অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী

ফ্যাসিস্ট সরকার ১৭ বছরে যা ক্ষতি করেছে, তার পাশাপাশি বিগত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করে গেছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত সামাজিক সুরক্ষা প্রদান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশে যেন নির্বাচন না হয় এবং রাজনৈতিক অস্থিরতা থাকে, সে জন্য অন্তর্বর্তী সরকার বিভিন্ন চেষ্টা চালিয়ে গেছে। দেশে যা অপতথ্য ছড়ানো হচ্ছে, তা একটি দলের—যাদের আমরা 'বট বাহিনী' বলি—তারাই এসব করছে। এসব অপতথ্য রুখতে সাংবাদিকদের সহযোগিতা দরকার।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ আফ্রাদ, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাহজাহান শাওন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান ও অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, অসহায় ও দরিদ্র ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক অনুদানের চেক বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ, বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন