যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ড: জামিলের জামালপুরের বাড়িতে শোকের মতম

উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ড: জামিলের জামালপুরের বাড়িতে শোকের মতম
ছবি: আমার দেশ

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডাতে পিএইচডি অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে লিমনের সাবেক রুমমেট হিশাম আবুগারবিয়েহকে (২৬) গ্রেপ্তার করেছে হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়। হিশাম আবুগারবিয়েহ যুক্তরাষ্ট্রের নাগরিক।

গতকাল শুক্রবার ফ্লোরিডার ট্যাম্পা এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু থেকে লিমনের দেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত লিমন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা এলাকার জহুরুল ইসলাম ছেলে। তবে বহু বছর আগেই তার পরিবার সেখান থেকে ঢাকায় চলে আসে। লিমনের শৈশব কেটেছে ঢাকার মাওয়া এলাকায়। দুই ভাই মধ্যে লিমন বড় ছিলেন। তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে শোকে স্তব্ধ হয়ে পড়েন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা।

জানা গেছে, জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি দুজনই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডির শিক্ষার্থী। গত ১৬ এপ্রিল তারা নিখোঁজ হন। নিখোঁজের একদিন আগে তাদের দুজনকে আলাদাভাবে শেষবার দেখা গিয়েছিল। শুক্রবার ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে লিমনের লাশ উদ্ধার করা হয়।

সেই ব্রিজের আশপাশে ডুবুরি দলের অনুসন্ধানের পর তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। পুলিশ এখনো বৃষ্টির মৃত্যুর বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

লিমনের চাচা জিয়াউল হক বলেন, লিমন খুবই ভালো ছাত্র ছিল। সে বিদেশে লেখাপড়া করছিল। তাকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন ছিল। সেই স্বপ্ন এখন ভেঙে গেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...