কিশোরগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত

কিশোরগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত
ছবি: আমার দেশ

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া আলোচনা সভা, দোয়া মাহফিল ও শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের অবদান স্মরণ করেন এবং দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়া শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সরকার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মতো কিশোরগঞ্জেও দিনটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন