নিখোঁজের ৩৯ ঘণ্টা পর ধানক্ষেতে মিলল শিশুর লাশ

উপজেলা প্রতিনিধি, কলমাকান্দা (নেত্রকোনা)

নিখোঁজের ৩৯ ঘণ্টা পর ধানক্ষেতে মিলল শিশুর লাশ

নেত্রকোনার কলমাকান্দায় নিখোঁজের ৩৯ ঘণ্টা পর ধানক্ষেত থেকে ৬ বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত জান্নাতুল আক্তার কৈলাটি ইউনিয়নের জসিউড়া গ্রামের আরশাদ মিয়ার সন্তান।

বিজ্ঞাপন

বুধবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ থানায় নিয়ে যায়।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, জান্নাতুল আক্তার সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিল। এরপর থেকে পরিবারের সদস্য ও স্থানীয়দের উদ্যোগে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়। পরে ফায়ার সার্ভিসকেও জানানো হলে পুকুর, ডোবা ও আশপাশের জলাশয়ে তল্লাশি চালানো হলেও কোনো সন্ধান মেলেনি। মঙ্গলবার কলমাকান্দা থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

কলমাকান্দা থানার ওসি মো. সিদ্দিক হোসেন জানান, পুলিশ হত্যার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন