নেত্রকোনায় জুলাই শহীদ দিবস পালিত

নেত্রকোনায় জুলাই শহীদ দিবস পালিত
ছবি: আমার দেশ

নানা আয়োজনে নেত্রকোনা জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে, জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আলোচনাসভা, জুলাই শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত, প্রার্থনা, শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা। বৃহস্পতিবার জেলা প্রশাসন এসব কর্মসূচির আয়োজন করে।

সকালে শহরের মোক্তারপাড়া সেতু এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলামসহ বিএনপি, জামায়াতে ইসলাম, এনসিপি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনাসভা হয়।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন