আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করলেন গফরগাঁওয়ের এমপি বাচ্চু

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করলেন গফরগাঁওয়ের এমপি বাচ্চু

মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেছেন স্থানীয় এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাব ইউনিয়নের পাঁচাহার গ্রামে এ কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন তিনি।

বিজ্ঞাপন

উদ্বোধন আগে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিন সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক, ডা. জিল্লুর রহমান, পাগলা থানার ওসি আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমপি আক্তারুজ্জামান বাচ্চু বলেন, সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগের পাশাপাশি গফরগাঁওয়ের উন্নয়নে আমি সর্বদাই কাজ করে যাবো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন