বিজিবির অভিযানে ভারতীয় জিরা ও মদ জব্দ

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

বিজিবির অভিযানে ভারতীয় জিরা ও মদ জব্দ

জামালপুর ৩৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ ও ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার দিবাগত রাতে বড়াইবাড়ী সীমান্ত এলাকায় পৃথক অভিযানে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়।

শনিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর-৩৫ বিজিবি।

জানা গেছে, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সীমান্তবর্তী ১০৬৬ পিলারের কাছে বন্ধুরচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে বিজিবির সদস্যরা মালিক বিহীন ১৫৬ বোতল মদ জব্দ করেন।

অপরদিকে একই রাতে বড়াইবাড়ী সীমান্তের চুলিয়ারচর নামক স্থানে ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেন।

এছাড়াও শনিবার সকালে সাহেবের আলগা সীমান্তের ইটালুকান্দা নামক স্থানে অভিযান চালিয়ে ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা ও একটি নৌকা জব্দ করা হয়। এ ঘটনায় রৌমারী থানায় পৃথক দুটি জিডি করা হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন