দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

জামালপুরের দেওয়ানগঞ্জে বিস্ফোরক আইনের মামলায় পৌর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মো. আব্দুর রশীদকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে পৌর এলাকার তেঁতুলতলা মোড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেপ্তার আব্দুর রশীদ দেওয়ানগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাচারীপাড়া এলাকার মৃত ইয়ার হোসেন সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ মডেল থানায় ২০২৬ সালের ৭ নম্বর বিস্ফোরকদ্রব্য আইনের মামলার এজাহারভুক্ত আসামি আব্দুর রশীদ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আব্দুর রশীদকে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন