বারহাট্টায় বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

বারহাট্টায় বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক পরিবারের একমাত্র ছেলে ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত যুবকের নাম আকাশ আহমেদ (২০)। তিনি বারহাট্টা উপজেলার ধনপুর গ্রামের মো. বাচ্চু মিয়ার একমাত্র ছেলে। তিনি ইউনিলিভার লিমিটেডে চাকরিরত ছিলেন।

বিজ্ঞাপন

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল প্রায় ১১টার দিকে আকাশ আহমেদ বাড়ির টিনের ঘরের চালে ওঠেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য উপসহকারী বিপ্লব হোসেন জানান, “আকাশ আহমেদ নামের ওই যুবককে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. পার্থ সরকার বেলা ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।”

মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন