পিকনিকে গিয়ে নিথর দেহে ফিরল স্কুলছাত্র

উপজেলা প্রতিনিধি, সরিষাবাড়ী (জামালপুর)

পিকনিকে গিয়ে নিথর দেহে ফিরল স্কুলছাত্র

জামালপুরের সরিষাবাড়ীতে পিকনিকের বাসের জানালা দিয়ে মাথা বের করে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শনিবার সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের সোনাকান্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম সাতপোয়া ইউনিয়নের চরআদ্রা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

বিজ্ঞাপন

সরিষাবাড়ী থানার ওসি চাঁন মিয়া জানান, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের নিয়ে গাজীপুর সাফারি পার্কে পিকনিকে যাচ্ছিল একটি বাস। সোনাকান্দর এলাকায় পৌঁছালে বাসের জানালা দিয়ে মাথা বের করে দশম শ্রেণির ছাত্র রাশেদুল। এ সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় ছেলেটি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন