ছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

জামালপুরের সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে জাহিদুল ইসলাম নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু ফুরকান মোহাম্মদ মারুফ চৌধুরী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম সরিষাবাড়ী উপজেলার নাথেরপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হাই জানান, প্রতিবেশী হওয়ায় দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন জাহিদুল। একপর্যায়ে ২০২৪ সালের ১২ আগস্টসহ বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করেন। পরে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে। পরবর্তী সময়ে গর্ভপাতের পর মৃত পুত্রসন্তানের জন্ম হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ১১ এপ্রিল ভুক্তভোগী কিশোরীর বাবা জাহিদুল ইসলাম ও তার বোন সুবর্ণা আক্তারকে আসামি করে সরিষাবাড়ী থানায় ধর্ষণ মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরো জানান, গ্রেপ্তারের পর আসামি জাহিদুল ইসলাম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলায় বাদীসহ মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত জাহিদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে বলে জানান অ্যাডভোকেট আব্দুল হাই।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন