ছাত্রদল নেতার খামারে মাছ চুরি করে গণধোলাই খেলেন ছাত্রলীগ নেতা

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

ছাত্রদল নেতার খামারে মাছ চুরি করে গণধোলাই খেলেন ছাত্রলীগ নেতা

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের আধাঁরে জুলাইযোদ্ধা ও ছাত্রদল নেতার মৎস্য খামারে মাছ চুরি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী । এ সময় সশস্ত্র ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় মৎস্য প্রকল্পের সাথে জড়িত কয়েকজন গ্রামবাসী আহত হন।

বিজ্ঞাপন

রোববার ভোরে উপজেলার পাগলা থানার স্বল্পছাপিলা গ্রামে এ ঘটনা ঘটে।

রোববার ভোররাতে আওয়ামীলীগ নেতা আজিজুল হক, ছাত্রলীগ নেতা নাহিদ হাসান, অমিত, জাহিদ হাসানসহ ১০/১২ জন মাছ চুরি করে। পরে ছাত্রদল ও জুলাইযোদ্ধারা তাদের ধরে গণধোলাই দেন। এতে আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ উভয় পক্ষের ৭জন আহত হয়েছে।

এ বিষয়ে পাগলা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, স্বল্প ছাপিলা গ্রামের ওরপাথর বিলে মাছ ধরা নিয়ে মারামারি হয়েছে। আওয়ামীলীগ ও ছাত্রলীগের লোকজন ছিল কিনা এ ব্যাপারে আমি অবগত নই।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...