ধান মাড়াইকল উল্টে চালক নিহত, আহত ২

ধান মাড়াইকল উল্টে চালক নিহত, আহত ২

শেরপুরের ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ ধান মাড়াইকল উল্টে হোসাইন আলম (৩০) নামে এক চালক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার দুপুরে উপজেলার পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ধান মাড়াইকলের দুই সহায়ক সুজন মিয়া (১৮) ও শিহাব (১৮) আহত হয়েছেন।

হোসাইন আলম উপজেলার তাওয়াকোচা গ্রামের গুঞ্জর আলীর ছেলে। আহত সুজন মিয়া ও শিহাব একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়ক দিয়ে ভ্রাম্যমাণ ধান মাড়াইকলটি নিয়ে যাওয়ার সময় হঠাৎ সেটি উল্টে যায়। এতে মাড়াইকলের নিচে চাপা পড়ে চালক হোসাইন আলমসহ তিনজন আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হোসাইন আলমকে মৃত ঘোষণা করেন। আহত সুজন মিয়া ও শিহাবের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন