খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শ্রীবদী (শেরপুর)

খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে ভেলা বানিয়ে খেলতে গিয়ে ডুবে মারা গেছে দুই শিশু। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

তারা হলন, ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে মো. হানজালা (৯) এবং নেকাবর আলীর ছেলে মো. সিদ্দিক মিয়া (৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে কলাগাছ দিয়ে ভেলা বানিয়ে খেলছিল দুই শিশু। একপর্যায়ে তারা ভেলা থেকে পড়ে যায়। ওই সময় অপর এক শিশু তাদেরকে ডুবতে দেখে দৌঁড়ে গিয়ে বাড়িতে খবর দেয়। খবর পেয়ে স্থানীয়রা ডোবার পানি থেকে লাশ দুটি উদ্ধার করেন।

এ ব্যাপারে গোসাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ জামাল আশিক বলেন, কলা গাছের ভেলায় উঠে ডোবার পানিতে খেলা করার এক পর্যায়ে তারা পানিতে পড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন