এম ইকবাল হোসেইন ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়’র প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ায় ময়মনসিংহের গৌরীপুরে আনন্দ মিছিল ও স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করেছে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ ও স্বেচ্ছাসেবক দল। এম ইকবাল হোসেইন ১৪৮, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য।
তিনি মঙ্গলবার প্রতি মন্ত্রী‘র শপথ গ্রহণের পরপর আনন্দে উচ্ছ্বসিত নেতাকর্মীরা বিকেল থেকে রাত পর্যন্ত গৌরীপুর পৌর শহরের বিভিন্ন সড়কে এ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।
এতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা গৌরীপুরবাসীর পক্ষ থেকে বিএনপির চেয়ারপার্সন ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপনসহ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ ছাড়া বিএনপি মনোনীত প্রার্থী এম ইকবাল হোসেইনকে ভোট দিয়ে জাতীয় সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ায় গৌরপুরবাসীকেও তারা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা- বেগ ফারুক আহমেদ, শাহজাহান কবীর হিরা, যুবদল নেতা জাহাঙ্গীর আলম পাপ্পু , স্বেচ্ছাসেবক দল নেতা- শাহীন আলম তারা, জাহাঙ্গীর আলম প্রমুখ।
‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়’র দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসন থেকে ৯ হাজার ৩২৫ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থীকে পরাজিত করে প্রথম বারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি এর আগেও এ আসনে ৩ বার বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। শিক্ষাজীবনে এম ইকবাল হোসেইন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৮ সালে ‘ব্যাচেলর অব সায়েন্স ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং’ ডিগ্রি লাভ করেন। তিনি উপজেলার সিধলা ইউনিয়নের তাতরাকান্দা গ্রামের ইসমাইল হোসেন তালুকদারের পুত্র। বাবা ইসমাইল হোসেন ১৯৭৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
জানা যায়, স্বাধীনতার পর ১৯৭৯ সালে ময়মনসিংহ-৩ আসনটিতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে এএফএম নাজমুল হুদা প্রথম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এটিকে বিএনপির দূর্গ হিসেবে দেখা হতো।
তবে পরবর্তী ১৯৮৬ ও ১৯৮৮ সনের নির্বাচনে জাতীয় পার্টি, ১৯৯১ সালে আওয়ামী লীগ এবং ১৯৯৬ সালের ফেব্রুয়ারি ও ১৯৯৬ সালের জুন মাসে অনুষ্ঠিত দুটি জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি জয়ী হয়।
অতঃপর ২০০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ এ আসনটি তাদের দখলে নেয়। সবশেষ প্রায় দীর্ঘ ২৯ বছর পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্লীন ইমেজের মানুষ হিসেবে এম ইকবাল হোসেইন‘র নেতৃত্বাধীন গৌরীপুর বিএনপি ধাানের শীষ প্রতীকের এ আসনটি পুনরুদ্ধার করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

