প্রতিশোধটা নিতে বেশি সময় লাগলো না। মাত্র তিন সপ্তাহ। লিসবনের দ্য লুজ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদ হাসল জয়ের হাসি। চ্যাম্পিয়নস লিগে নকআউটের প্লে-অফের প্রথম লেগে স্বাগতিক বেনফিকার বিপক্ষে ১-০ গোলে জিতেছে রিয়াল। গত মাসে লিগ পর্বের শেষ ম্যাচে এ মাঠেই রিয়াল হেরেছিল ৪-২ গোলে, যে কারণে স্প্যানিশ ক্লাবটিকে খেলতে হলো প্লে-অফে।
প্লে-অফের প্রথম লেগে জয় ছিনিয়ে নিয়েছে পিএসজিও। বর্তমান চ্যাম্পিয়নরা ৩-২ গোলে জিতেছে মোনাকোর বিপক্ষে। তবে বড় ব্যবধানে হেরেছে সাবেক চ্যাম্পিয়ন জুভেন্টাস।
এ দিকে জার্মানিতে ইতালিয়ান ক্লাব আতালান্তাকে ২-০ গোলে হারিয়েছে ডর্টমুন্ড। এর আগে ইতালির পরাশক্তি জুভেন্টাসও হেরেছে। তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের কাছে সাবেক চ্যাম্পিয়নরা হেরেছে ৫-২ গোলের বড় ব্যবধানে। এর মধ্যে ৬৭তম মিনিটে জুয়ান কাবাল লাল কার্ড দেখার পর দুই গোল হজম করে দলটি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

