
এমবাপ্পের জোড়া গোলে রায়ো ভায়েকানোকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ
লা লিগার সর্বশেষ ম্যাচে রিয়াল বেটিসের কাছে হেরে পয়েন্ট টেবিলে বড় ধাক্কা খেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে ইন্টার মিলানের বিপক্ষে জয় দিয়ে সেই ধাক্কা সামলে ওঠে তারা। এবার লা লিগায় ফিরেও চেনা ছন্দে জয় তুলে নিয়েছে হোসে মরিনহোর শিষ্যরা।





















