জামালপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জামালপুরের বকশীগঞ্জে ট্রাকের ধাক্কায় মনিরুজ্জামান মিন্টু নামে ৪৫ বছর বয়সী এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার পৌরশহরের মাস্টারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিন্টু কুড়িগ্রামের রৌমারী উপজেলার মিয়ারচর গ্রামের মোতাহার হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি ইসতিয়াক আহম্মেদ বলেন, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে শেরপুর যাচ্ছিলেন। মাস্টারবাড়ি এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন