মাদারগঞ্জ–সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে পৌরসভার বালিজুড়ী বাজার চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘মাদারগঞ্জের সর্বস্তরের জনগণ’ ব্যানারে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, মাদারগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন তালুকদার লেমন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেস, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরহাদ হোসেন, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মাফিজুর রহমান, উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী লেমন মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদারগঞ্জ–সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, পাশাপাশি শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন সেবায় রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ হবে।
বক্তাদের দাবি, মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়িত হলে জামালপুর-বগুড়াসহ উত্তরাঞ্চলের প্রায় ১৬টি জেলার অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

