আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নকলায় পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, শেরপুর

নকলায় পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শেরপুরের নকলায় ডোবার পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বোরহান উদ্দিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার বেলা সাড়ে ১১টার সময় পৌরসভার মমিনাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। বোরহান মমিনাকান্দা গ্রামের আব্দুল বারেকের ছেলে।

স্থানীয়রা জানায়, বৈদ্যুতিক মোটর দিয়ে ডোবার পানি সেচ করছিলেন বোরহান উদ্দিন। এ সময় বৈদ্যুতিক তারের লিকেজ থেকে ডোবার পানি বিদ্যুতায়িত হয়। ডোবার পানি থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মালিহা নুঝাত মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন