বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় কার্যালয়, কুমিল্লার আওতাধীন চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা (উত্তর) মুখ্য অঞ্চল এবং কুমিল্লা (দক্ষিণ) অঞ্চলের শাখাসমূহের ব্যবস্থাপক ও মাঠকর্মীদের অংশগ্রহণে বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি কুমিল্লার কোটবাড়ি রোড, ধনপুর, হালিমনগরে অবস্থিত ব্যুরো বাংলাদেশ মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ২০২৫-২০২৬ অর্থবছরের অর্জন পর্যালোচনা এবং ২০২৬-২০২৭ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সম্মেলনে বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি কৃষি ঋণ প্রতিটি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ঋণ বিতরণ, ঋণ আদায় ও আমানত সংগ্রহের বিষয়ে বিশদ গুরুত্ব দিয়ে সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি প্রতিটি শাখাকে লাভজনক শাখায় উন্নীত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।
সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী এবং উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম।
কুমিল্লা বিভাগের মহাব্যবস্থাপক মোঃ ফাতেহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা প্রবীর কুমার দাস, সংশ্লিষ্ট মুখ্য অঞ্চল ও অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপকগণ এবং আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তাগণ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


