আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দেওয়ানগঞ্জ সীমান্তে ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

দেওয়ানগঞ্জ সীমান্তে ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জামালপুর-৩৫ বিজিবির আওতাধীন পাথরের চর বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায় বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাথরের চর এলাকার ১০৭৬ নম্বর সীমান্ত পিলারের কাছে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মদের ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান জানান, সীমান্তে সব ধরনের অবৈধ চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...