মাদক সেবন ও বহনের দায়ে বাবা-ছেলের এক মাসের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

মাদক সেবন ও বহনের দায়ে বাবা-ছেলের এক মাসের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবন ও বহনের দায়ে নুরু শেখ (৬০) ও তার ছেলে হাবিব মিয়া (২২)-কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে উপজেলার পৌর শহরের উত্তর কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নুরু শেখ উপজেলার কালিকাপুর গ্রামের মৃত কুব্বাত আলীর ছেলে এবং হাবিব মিয়া তার ছেলে।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করে দেওয়ানগঞ্জ থানা পুলিশ।

অভিযান চলাকালে কালিকাপুর গ্রামের নিজ বসতভিটার কাঠের বাগানে বাবা-ছেলেকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবন ও বহনের দায়ে দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, “আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে গাঁজা সংরক্ষণ ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। অপরাধ স্বীকার করায় তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...