বকশীগঞ্জে বিষাক্ত সাপের কামুড়ে একজনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

বকশীগঞ্জে বিষাক্ত সাপের কামুড়ে একজনের মৃত্যু
ছবি: আমার দেশ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে গরুর ঘাস কাটতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে শফিকুল ইসলাম চান (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পুরান বাঁশকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। শফিকুল ইসলাম চান পেশায় পল্লী চিকিৎসক ছিলেন।

বিজ্ঞাপন

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে গরুর জন্য বাড়ির পাশে একটি পাট ক্ষেতে ঘাস কাটতে যান শফিকুল ইসলাম চান।

এ সময় একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দিলে তিনি বাড়ি ফিরে আসেন। বাড়ির লোকজন তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরিস্থিতির অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। পরে বিকালে শফিকুল ইসলাম চানের মৃত্যু হয়।

নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা ঘটনা সম্পর্কে অবগত বলে জানান।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...