নকলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নকলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

শেরপুরের নকলায় পিকআপের চাপায় রফিকুল ইসলাম রাব্বী (৪৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে নকলা-নালিতাবাড়ী মোড়ে (নিউ মার্কেটের সামনে) এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বী নকলা উপজেলার ধনাকুশা বাশকান্দা গ্রামের বাসিন্দা। তিনি মৃত ময়জ উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, জামালপুর থেকে সুনামগঞ্জগামী ঢাকা মেট্রো-ন-১৩-১৮২১ নম্বরের একটি মিনি পিকআপ নকলা-নালিতাবাড়ী মোড়ে পৌঁছালে রাস্তার বাম পাশে চলন্ত মোটরসাইকেলটির সামনে একটি রিকশা চলে আসে। এ সময় মোটরসাইকেলচালক হঠাৎ ব্রেক করলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে পড়ে যান। খবর পেয়ে নকলা থানা-পুলিশ তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ জানান, দুর্ঘটনায় জড়িত মিনি পিকআপটি জব্দ করে চালক নুর মোহাম্মদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন