ময়মনসিংহে বৃষ্টিতে তলিয়ে গেছে মাঠ-ঘাট

ময়মনসিংহে বৃষ্টিতে তলিয়ে গেছে মাঠ-ঘাট

চলতি বছরে বর্ষা মৌসুমে গেলো ২৪ ঘণ্টায় ময়মনসিংহে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

এ তথ্য নিশ্চিত করে স্থানীয় আবহাওয়া অধিদফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, চলতি বর্ষা মৌসুমে গেলো ২৪ ঘণ্টায় জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ৮৮ মিলিমিটার। এর আগে গত ১ জুন ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় সর্বোচ্চ ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ভারী বৃষ্টির কারণে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গ্রামাঞ্চলেও বিভিন্ন স্থানে পানি জমে রয়েছে। মানুষকে দলবেঁধে মাছ ধরতে দেখা গেছে। বৃষ্টির কারণে সকালে স্কুল-মাদ্রাসা-কলেজে যেতে পারেনি শিক্ষার্থীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন