সীমান্তে উত্তেজনা নেই, পরিস্থিতি স্বাভাবিক: স্বরাষ্ট্র উপদেষ্টা

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

সীমান্তে উত্তেজনা নেই, পরিস্থিতি স্বাভাবিক: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে কোন উত্তেজনা নেই, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। বিএসএফ এখন কাটাতারের বেড়া নির্মাণ করছে না। ভারতের সাথে কিছু অসম চুক্তি রয়েছে, আগামী মাসে বিজিবি ও বিএসএফের ডিজি পর্যায়ের মিটিংয়ে এগুলো নিয়ে আলোচনা হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সশস্ত্র বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ট্রাইব্যুনালের তদন্তসহ অন্যান্য মামলার তদন্ত পুলিশই করবে এটা অন্য কোন সংস্থার করার সুযোগ নাই। আগের মতো পুলিশ যেন উৎসাহ-উদ্দীপনা এবং তাদের কর্মদক্ষতা ফিরে পায় সেজন্য সরকার কাজ করছে।

মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান, ৭৭ ব্রিগেডের ব্রিগ্রেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন হায়দার, ব্যাটল গ্রুপের কমান্ডার কর্ণেল মাহমুদুল হাসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ চার জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলাসহ কৃষি বিষয়ে আলোচনা করেন এবং অন্যান্য যেসব সমস্যার কথা আলোচনা হয়েছে সেই বিষয়গুলো অন্য মন্ত্রণায়ের উপদেষ্টাদের অবহিত করার আশ্বাস দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন