স্বজনের জানাজার নামাজে অংশ নিতে বাড়ি থেকে বের হয়ে বাসচাপায় প্রাণ হারিয়েছেন সোহরাব হোসেন (৬৭) নামে এক ব্যক্তি। বুধবার সকালে জামালপুর সদর উপজেলার বিনন্দের পাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহরাব হোসেন ওই এলাকার মৃত তৈয়জ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, শেরপুর থেকে ঢাকাগামী একটি দ্রুতগামী বাস মহাসড়ক পার হওয়ার সময় সোহরাব হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়।
নিহতের ভাগিনা নিপুন জানান, সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি ফাঁকা বাস বেপরোয়া গতিতে এসে তার মামাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন। অবরোধের কারণে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জামালপুর সদর থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, জানাজা নামাজে অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে ছিলেন বৃদ্ধ সোহরাব। এ সময় একটি বাস চাপা দিলে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

