নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বজ্রপাতে জাহাঙ্গীর আলম তালুকদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
রোববার বিকাল আড়াইটার দিকে উপজেলার সহাতা ইউনিয়নের বড়গাওয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম উপজেলার বড়গাওয়া গ্রামের মৃত আব্দুর রশিদ তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে বাড়ির সামনের মাঠ থেকে গরু আনতে গিয়ে জাহাঙ্গীর বজ্রপাতে আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি চম্পক দাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

