
কাঠালিয়ায় ধানের চারা রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
ঝালকাঠির কাঠালিয়ায় বৃষ্টির মধ্যে মাঠে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে মো. দেলোয়ার হোসেন খান (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মো. হারুন খানের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূ




















