মেলান্দহে সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ যুবলীগ ও যুবদল নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি ও মেলান্দহ উপজেলা প্রতিনিধি, জামালপুরে

মেলান্দহে সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ যুবলীগ ও যুবদল নেতা গ্রেপ্তার
ছবি: আমার দেশ

জামালপুরের মেলান্দহে ৩ হাজার ৬০০ পিছ ইয়াবাসহ যুবদল ও যুবলীগ নেতাকে

গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিজ্ঞাপন

সোমবার (১৩ এপ্রিল) সকালে মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ব্রাহ্মণপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

ইয়াবারসহ আটককৃতরা হলেন, মেলান্দহের আদ্রা ইউনিয়ন যুবদলের আহবায়ক আলআমীন শিলু ও হাজরাবাড়ী পৌর যুবলীগের সদস্য আইয়ুব আলী। এ সময় তাদের কাছে ইয়াবা বিক্রির ১ লাখ ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আলামিন শিলু মেলান্দহের আদ্রা ইউনিয়নের গুজামানিকা এলাকার মৃত মজনু শেখের ছেলে ও আইয়ুব আলী একই ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।

এ ব্যাপারে সোমবার রাত ৮টায় মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়েছে।

জামালপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রহুল আমীন জানান, মেলান্দহ উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে ৩৬০০ পিছ ইয়াবা ও মাদকদ্রব্য বিক্রির ১ লক্ষ ৩৫ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

স্থানীয়রা অভিযোগ করেছে, সকালে ইয়াবা ও নগদ টাকাসহ যুবদল নেতা ও যুবলীগ নেতা সকালে গ্রেপ্তারের পর থেকেই তাদেরকে ছাড়িয়ে নিতে ক্ষমতাসীন দল বিএনপির নেতারা দিনভর তদ্বির করেছে। এরা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। উভয়ই রাজনৈতিক প্রভাবশালী হওয়ার এলাকার কেউ তাদের মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদতো দূরের কথা টুঁ শব্দটি করার সাহস পায়নি কেউ। মাদক ব্যবসায়ী শিলু ও আইয়ুব গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসী ও অভিভাবক মহলে সস্থি ফিরে এসেছে।

এ ব্যাপারে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের সাথে যোগাযোগ করা তিনি বলেন, মাদকসহ গ্রেপ্তারের অভিযোগে আলআমীন শিলুকে মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়ন যুবদলের আহবায়ক পদ থেকে বহিস্কার করা হয়েছে।

জামালপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক আরো জানিয়েছেন, এ বিষয়ে সোমবার রাত ৮টায় মাদক নিয়ন্ত্রন আইনে আল আমীন শিলু ও আইয়ুব আলীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...