পাচারের সময় ৭০ বস্তা সার আটক, একজনের কারাদণ্ড

পাচারের সময় ৭০ বস্তা সার আটক, একজনের কারাদণ্ড

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পাচারের সময় ৭০ বস্তা সার আটক করেছেন স্থানীয়রা। এ ঘটনায় সার পাচারের দায়ে কুড়িগ্রামের দুলাল মিয়া নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দুইজন সার ডিলারকে জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে সাপ্টিবাড়ি বাজারের একটি গুদাম থেকে পিকআপ ও ভ্যানে করে এসব সার পাচারের জন্য তোলা হচ্ছিল। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে সারবোঝাই যানবাহনগুলো আটক করেন।

আটক করা সারের মধ্যে ৫১ বস্তা ইউরিয়া ও ১৯ বস্তা ডিএপি সার রয়েছে।

খবর পেয়ে কৃষি বিভাগের কর্মকর্তা ও আদিতমারী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজা বেগম ঘটনাস্থলে যান। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সার পাচারের দায়ে কুড়িগ্রামের চিলমারীর বাসিন্দা দুলাল মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া দুই সার ডিলারকে যথাক্রমে ২০ হাজার ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজা বেগম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার ডিলারদের নানা অসংগতি পেয়েছি। তাই তাদের জরিমানা করা হয়েছে। এ ছাড়া পাচারকারীকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন