সম্প্রীতি অটুট রেখে দেশকে এগিয়ে নিতে হবে: মন্ত্রী আরিফুল হক

সম্প্রীতি অটুট রেখে দেশকে এগিয়ে নিতে হবে: মন্ত্রী আরিফুল হক
ছবি: আমার দেশ

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাই বাংলাদেশি। আমাদের ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে। হানাহানি ও হিংসা-বিদ্বেষ পরিহার করে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে।’ মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এদিন মন্ত্রী শহরের শাপলাবাগ এলাকার স্বরলিপি সংঘের পূজামণ্ডপ, শ্রীশ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ি ও রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, সিলেট বিভাগের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা ও পারস্পরিক সৌহার্দ্যের প্রেরণা ছড়িয়ে দিতে হবে। ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে। সবার আগে বাংলাদেশ।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও পুলিশ সুপার মো. মনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন