নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের (নেবি) টিএসসি ও ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামান।
বিজ্ঞাপন
রোববার দুপুরে মাথায় সার্জিক্যাল ক্যাপ ও হাতে গ্লাভস পরে ক্যাম্পাসের আগাছা, ময়লা ও আবর্জনা পরিষ্কার করেন তিনি।
এ সময় শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ডেঙ্গু প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।
উপাচার্য বলেন, নিজে কাজ করলে শিক্ষার্থীরাও পরিচ্ছন্নতা কার্যক্রমে উৎসাহিত হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককেই দায়িত্বশীল ও যত্নবান হতে হবে।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

