নিজের সরকারি সম্মানীর অর্থ অসুস্থ ইমাম-মুয়াজ্জিনদের দিলেন এমপি

নিজের সরকারি সম্মানীর অর্থ অসুস্থ ইমাম-মুয়াজ্জিনদের দিলেন এমপি
ড. রফিকুল ইসলাম হিলালী এমপি। ছবি: আমার দেশ

নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী তার সংসদ সদস্য হিসেবে পাওয়া সরকারি সম্মানীর অর্থ থেকে চারজন অসুস্থ ইমাম-মুয়াজ্জিনকে আর্থিক সহায়তা দিয়েছেন।

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় কেন্দুয়া উপজেলার নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের অর্ধশতাধিক ইমাম-মুয়াজিন, আলেম-উলামা, ট্রাস্টের নেতৃবৃন্দ এবং ওলামা দলের নেতা উপস্থিত ছিলেন। অনুদান প্রদানকালে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে তিনি তার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করছেন।

ইমাম-মুয়াজ্জিনরা মসজিদকেন্দ্রিক ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অসুস্থতার কারণে যারা আর্থিক সংকটে পড়েছেন, তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন।

তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে পাওয়া সরকারি সম্মানীর অর্থ থেকে অসুস্থ ও অসহায় মানুষের জন্য সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

পর্যায়ক্রমে এ ধরনের সহায়তা অব্যাহত রাখার কথাও জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত আলেম-ওলামা ও ইমাম-মুয়াজ্জিনরা এ উদ্যোগকে স্বাগত জানান।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন