লালবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন, আহত ২ ফায়ার ফাইটার

লালবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন, আহত ২ ফায়ার ফাইটার
ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগের ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

আহত ফায়ার ফাইটাররা হলেন জয় রায় (৩২) ও আজহারুল (২৬)। বর্তমানে তারা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

লালবাগ ফায়ার স্টেশনের লিডার এনামুল হক জানান, ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। আগুন নেভানোর কাজ করার সময় তাঁদের দুই কর্মী আহত হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, আহত ফায়ার সার্ভিস কর্মীদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন