ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ২ বন্ধু নিহত

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ২ বন্ধু নিহত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ সদর উপজেলার দিগারকান্দা এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার চুরখাই বাজার থেকে শহরের দিকে আসার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ইয়াসিন আবির (১৯) ও মেহেদী হাসান (২০)। নিহত ইয়াসিন আবির নগরীর মাসকান্দা এলাকার বাসিন্দা এবং মেহেদী হাসান পুরোহিত পাড়ার বাসিন্দা।

ময়মনসিংহ কোতোয়ালি থানার এসআই নূর মোহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন