আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মতবিনিময় সভায় বিমান প্রতিমন্ত্রী

মাদক ও দুর্নীতি নির্মূলে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

মাদক ও দুর্নীতি নির্মূলে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং চলমান সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী তার বক্তব্যে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘মাদক ও দুর্নীতি সমাজের জন্য মারাত্মক হুমকি। এগুলো নির্মূলে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।’ পাশাপাশি তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক হওয়ার আহ্বান জানান।

এ ছাড়া সভায় বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জে নদীভাঙন সমস্যা, বকশীগঞ্জে রেললাইন সংযোগ স্থাপন, চাউচাপড়া পিকনিক স্পট উন্নয়ন করন এবং স্থানীয় সড়ক সংস্কারের বিষয়েও আলোচনা করা হয়। প্রতিমন্ত্রী এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশনা দেন।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন এবং তারা নিজ নিজ বিভাগের সমস্যার কথা তুলে ধরেন। শেষে প্রতিমন্ত্রী সবার সম্মিলিত প্রচেষ্টায় বকশীগঞ্জকে একটি উন্নত ও সেবাবান্ধব উপজেলায় পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...