মাদকবিরোধী পৃথক অভিযানে ২৫০ বোতল ভারতীয় মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি পিকআপ জব্দ করা হয়।
বিজ্ঞাপন
শনিবার রাতে শহরের গড়কান্দা ও পশ্চিম শিমুলতলা এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার চারজনকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শামসুন্নাহার ইতি (৩২), জামালপুর সদরের শামীম (৩০), শেরপুরের শ্রীবরদী উপজেলার আব্দুস সামাদ (৩৩) এবং নালিতাবাড়ী উপজেলার জসিম (৩০)।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

